সম্মুখসারির কর্মীদের পরিবারকে দেওয়া সুবিধার মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়া সামনের সারির কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ বাড়িয়ে নির্বাহী আদেশ জারি করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। আগের আদেশ অনুযায়ী, করোনায় মৃত সম্মুখ সারির কর্মীদের পরিবারের সদস্যদের জন্য মৃত্যু–পরবর্তী সহায়তা প্রাপ্তির আদেশ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। নতুন করে সময় বাড়িয়ে নির্বাহী আদেশ জারি করায় সহায়তা–প্রাপ্তির সময় ৩০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত হল।

সংবাদ সম্মেলনে কুমো বলছেন, পুরো নিউইয়র্কবাসীকে রাতারাতি ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অন্ধকার টানেলের অপর পাড়ে আলো দেখছেন তাঁরা। তিনি বলেন, ‘এসবের মধ্য নিউইয়র্কবাসীর জন্য আমার পরিষ্কার বার্তা, হলিডে সিজনে নিজে সজাগ থাকুন। অহেতুক বাইরে যাবেন না, যথাসম্ভব গৃহে নিরাপদে অবস্থান করুন। আমাদের প্রতিটি সময়োচিত পদক্ষেপ করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে বাধ্য। যা আমাদের মূল লক্ষ্য।’

রাজ্যের গভর্নর আরও বলেন, ইতিমধ্যে নিউইয়র্কের ২ লাখ মানুষ কোভিড-১৯–এর সংক্রমণ রোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন। ভবিষ্যতে সময় মতো তারা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। করোনার টিকা প্রদানের এই জরুরি কার্যক্রমে স্বাস্থ্য কর্মী, হাসপাতালের সর্বস্তরের কর্মীসহ অ্যাম্বুলেন্স সার্ভিসে কর্মরত সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।