সরে দাঁড়ালেন কারসন, ট্রাম্পের প্রতি সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডায় যৌথ সংবাদ সম্মেলনে বেন কারসন (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদ সম্মেলনেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন কারসন। ছবি: রয়টার্স
ফ্লোরিডায় যৌথ সংবাদ সম্মেলনে বেন কারসন (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদ সম্মেলনেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন কারসন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড় থেকে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন কারসন। একই সঙ্গে এই দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
বিবিসির খবরের বলা হয়, ফ্লোরিডায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ​প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন কারসন। এ সময় ডোনাল্ড ট্রাম্পও তাঁর সঙ্গে ছিলেন। আগামী মঙ্গলবার এই অঙ্গরাজ্যেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে প্রাইমারি অনুষ্ঠিত হবে। তার আগে ট্রাম্পের প্রতি কারসনের এই সমর্থনে ট্রাম্প দারুণ সুবিধা পাবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। রিপাবলিকান পার্টির প্রার্থিতা দৌড়ে কারসন তৃতীয় স্থানে ছিলেন। প্রথম স্থানে থাকা ট্রাম্পের ঠিক পরের অবস্থানে আছেন নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে রিপাবলিকান পার্টির প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন বা বার্নি স্যান্ডার্সের সঙ্গে।