প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশি হেফাজতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গত শনিবার বিক্ষোভ সমাবেশ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের কেন্দ্রস্থলে অন্তত এক হাজার বিক্ষোভকারী ওই সমাবেশে যোগ দেয়। দেড় ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ সমাবেশের পর আকস্মিকভাবে সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের ওপর হামলা চালায় এবং আশপাশের দোকানপাট ভাঙচুর করে। এতে জড়িত সন্দেহে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ফ্রেডি গ্রে মেরুদণ্ডে আঘাতজনিত কারণে মারা যান।
এএফপি