প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর ভেরাক্রুজে গত মঙ্গলবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে ১০ জন সাংবাদিক খুন হলেন। কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার খুন হওয়া কান্দিদো রিওস নামের ৫৫ বছর বয়সী ওই সাংবাদিকের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছিল সরকার। ভেরাক্রুজে স্টেট কমিশন ফর দ্য প্রোটেকশন অব জার্নালিস্টসের প্রধান জর্জ মোর্যালস বলেন, সহিংসতার পরিপ্রেক্ষিতে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করেছে মেক্সিকোর সরকার। কান্দিদো রিওস এই নিরাপত্তার আওতায় ছিলেন। মেক্সিকোয় ২০০৬ সাল থেকে এ পর্যন্ত শতাধিক সাংবাদিক খুন হয়েছেন। এএফপি