প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের তথ্য ফাঁস করে দেওয়া নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জেমস রিজেনকে হাজিরা দিতে হবে না বলে জানিয়েছেন আদালত। এ সপ্তাহেই রিজেনকে তাঁর খবরের উৎস জানাতে আদালতে যাওয়ার কথা ছিল। রিজেন ২০০৬ সালে তাঁর লেখা স্টেট অব ওয়ার বইতে ইরানে সিআইয়ের ব্যর্থ এক অভিযান নিয়ে লেখেন। সম্মানজনক পুলিৎজার পুরস্কার বিজয়ী রিজেন সিআইয়ের অপারেশন কমর্কর্তা জেফরি স্টার্লিংয়ের কাছ থেকে তথ্য পেয়েছেন এই মর্মে স্বীকারোক্তি দিতে তাঁকে আগে দুই দফা তলব করা হয়েছিল। রিজেনের আইনজীবী প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা শুরু থেকেই বলছি, পেশার স্বার্থে তিনি কোনো অবস্থাতেই সরকার বা অন্য কারও কাছে সূত্রের গোপনীয়তা ফাঁস করবেন না।’
এএফপি