সাংবাদিকদের সম্মানে জন ফাহিমের হলিডে পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিডে পার্টিতে জান ফাহিম ও তাঁর স্ত্রী মাহমুদা ইমুসহ নিউয়র্কের গণমাধ্যম কর্মীরা
হলিডে পার্টিতে জান ফাহিম ও তাঁর স্ত্রী মাহমুদা ইমুসহ নিউয়র্কের গণমাধ্যম কর্মীরা

নিউইয়র্কের গণমাধ্যমের মালিক, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানে অ্যালাইড মর্টগেজ গ্রুপের সিনিয়র লোন অফিসার মোহাম্মদ জান ফাহিম ব্যতিক্রমধর্মী হলিডে পার্টির আয়োজন করেছেন।
এই হলিডে পার্টিতে নিউইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকার মালিক, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। ১৫ ডিসেম্বর পারসন্স বুলেভার্ডের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জান ফাহিমের স্ত্রী সাংবাদিক মাহমুদা ইমুসহ বেশ কয়েকজন সম্পাদকের স্ত্রী উপস্থিত ছিলেন। জান ফাহিম বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এসব পার্টিতে মাহমুদা ইমু সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন। তাঁর পরামর্শ ও প্রেরণা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকদের সম্মান জানাতে তাঁদের আয়োজনে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম হয়।
জান ফাহিম অনুষ্ঠানের শুরুতে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ব্যবসায়িক জীবনে আপনাদের পাশে পেয়েছি।’ তিনি বলেন, এই অনুষ্ঠান আয়োজনে তাঁর স্ত্রী পরামর্শ ও সহযোগিতা করেছেন। অনুষ্ঠান সফল করতে সহায়তা করেছেন বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান। এ জন্য তিনি ওয়াজেদ এ খানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সাপ্তাহিক দেশ বাংলা সম্পাদক চৌধুরী সরোয়ারুল হাসান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান, বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, ঠিকানার ব্যবস্থাপনা সম্পাদক নাশরাত আর্শিয়ান চৌধুরী ও সাংবাদিক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া হাব ব্যাংকের ম্যানেজার ইসমাইল হোসেনসহ অন্যান্য রিয়েল্টর ও কমিউনিটি অ্যাকটিভিস্ট এবং জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।
সাংবাদিকেরা জান ফাহিমের সঙ্গে তাঁদের পরিচয় ও সম্পর্কের কথা তুলে ধরেন। সেই সঙ্গে সাংবাদিকদের নিয়ে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তাঁরা জান ফাহিমকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে বিজ্ঞাপনের বিষয় নিয়েও আলোচনা করা হয়। সব গণমাধ্যমেই যাতে বিজ্ঞাপন দেন সেই বিষয়টিও জান ফাহিমকে স্মরণ করিয়ে দেওয়া হয়। ঠিকানার পক্ষ থেকে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ, বাড়ি কেনা বেচা, বাড়ির দাম কমা-বাড়ার সংবাদ ও অন্যান্য বিষয়ে ক্রেতাদের (বিশেষ করে বাংলাদেশি ক্রেতাদের) পরামর্শ প্রদানসহ তাঁরা যে বিভিন্ন এলাকায় হাউজিং বিষয়ক সেমিনারের আয়োজন করেছে, সেই সেমিনারের ধারাবাহিকতা বজায় রাখতে বলা হয়।
হাব ব্যাংক কমার্শিয়াল সেক্টরে কমার্শিয়াল প্রোপার্টি ক্রয়ে লোনের ব্যবস্থা করেছে, ভবিষ্যতে তারা যেন আবাসিক খাতে বাড়ি ক্রয়ের জন্য লোন বিনিয়োগে ভূমিকা পালন করে সেই আশা ব্যক্ত করা হয়।
জান ফাহিম অ্যালাইড মর্টগেজ গ্রুপের সিনিয়র লোন অফিসার হিসেবে কাজ করছেন। ক্রেতাদের জন্য তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। অনুষ্ঠানে সবার পক্ষ থেকে জান ফাহিম, তাঁর স্ত্রী মাহমুদা ইমু ও ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানানো হয়। রাত ১০টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।