সাইবার নিরাপত্তায় আরও শক্তিশালী আইন চান ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নতুন সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি গত মঙ্গলবার বলেন, সনি পিকচার্সের ওয়েবসাইট ও পেন্টাগন সেন্ট্রাল কমান্ডের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা আইন করা জরুরি হয়ে পড়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
হ্যাকিং প্রতিরোধে নতুন সাইবার নিরাপত্তা আইনের একটি প্রস্তাব হোয়াইট হাউস ইতিমধ্যে প্রকাশ করেছে। এটি শিগগিরই কংগ্রেসে পাঠানো হবে। বর্তমান আইনটি গত কয়েক বছরে হ্যাকারদের মোকাবিলায় অনুপযোগী হয়ে পড়েছে বলে মনে করা হয়। এটি সংস্কারের জন্য আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও নাগরিক অধিকার আন্দোলনকর্মীদের বিরোধিতার মুখে পড়ে।