সাউথ এশিয়ান কনভেনশন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার বোর্ড মেম্বাররা একযোগে মঞ্চে উঠে ফিতা কেটে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
সাভার বোর্ড মেম্বাররা একযোগে মঞ্চে উঠে ফিতা কেটে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

ইমিগ্রান্টদের অধিকার আদায়ের স্বার্থে নিজেদের কমিউনিটির প্রার্থীদের মূলধারার নির্বাচনে জয়ী করার আহ্বানে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান কনভেনশন।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে লং আইল্যান্ডের একটি হলে অনুষ্ঠিত কনভেনশনে নিউইয়র্কে বসবাসরত আটটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সাউথ এশিয়ান আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের (সাভা) আয়োজনে অনুষ্ঠিত কনভেনশনে সাউথ এশিয়ান আমেরিকান ওমেন ফোরাম, স্টুডেন্ট ফোরাম, ইয়ুথ ফোরাম, বিজনেস ফোরাম ও কমিউনিটি লিডার ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।

সাভার কনভেনর ও আগামী নির্বাচনে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড অফিশিয়াল ও প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট গভর্নর প্রতিনিধি জেনিফার রাজকুমার।

সাভার বোর্ড অব মেম্বাররা একযোগে মঞ্চে উঠে ফিতা কেটে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরুতেই আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমি ইউএসএর শিশু শিল্পী সানজিদা সাবা। কনভেনশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান ও তিব্বতিয়ান নেতৃবৃন্দ অংশ নেন। এসব দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আমেরিকায় ইমিগ্রান্টদের অধিকার আদায়ে এশিয়ান কমিউনিটির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে শেষ হয় এবারের সাউথ এশিয়ান কনভেনশন। কনভেনশনে গ্র্যান্ড স্পনসর করেন নিউইয়র্কের খ্যাতনামা হোম কেয়ার এজেন্সি অ্যাফোরডেবল সিনিয়র অব নিউইয়র্ক।