সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতির সভা

সভায় সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতির সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, বাংলা হোম কেয়ারের সিইও আবু জাফর মাহমুদ, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, সারাহ হোম কেয়ারের কর্মকর্তা আকাশ, বেঙ্গল হোম কেয়ারের সিইও এইচ এম জামিল ও কাজী আযম।

গিয়াস আহমেদ বলেন, সাউথ এশিয়ান হোম কেয়ার মালিক সমিতি একটি শক্তিশালী সমিতি হিসেবে আত্মপ্রকাশ করল। এই সমিতি সাউথ এশিয়ান কমিউনিটির উন্নয়নে কাজ করতে সাহায্য করবে।

গিয়াস আহমদ আরও বলেন, হোম কেয়ারের সিডিপ্যাপ বন্ধ হচ্ছে না। বরং কোভিডের সময় এই মানবিক তৎপরতা মেয়র ও গভর্নর কর্তৃক প্রশংসনীয় হয়েছে।