সাউথ জারসি মেট্রো আ.লীগের উদ্যোগে খাবার বিতরন

করোনায় নিউজার্সির আটলান্টিক সিটিতে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। ১৯ জুন দুপুরে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট অ্যাভিনিউতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে কমিউনিটির দুস্থ ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
ওই দিন দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে খাবার নিঃশেষ না হওয়া পর্যন্ত বিতরণ কর্মসূচি চলে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতারা বলেন, ওই দিন তাঁরা দুই শ খাবার প্যাকেট বিতরণ করেছেন।
খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন আবদুর রফিক, কুতুবউদ্দিন, বেলাল হোসেন, মনিরুজ্জামান, জাকিরুল ইসলাম, গৌতম নাগ, বেলালউদ্দিন, আ. রহিম, ফারুক তালুকদার, ঝুলন পাল, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, কাজী মান্নানসহ দলের নেতৃবৃন্দ।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রফিক ও সাধারণ সম্পাদক কুতুবউদদীন এই খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তা সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।