সাউথ জার্সি মেট্রো আ.লীগের প্রতিবাদ সভা

আটলান্টিক সিটিতে ১৭ এপ্রিল প্রতিবাদ সভা করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ।
সংগঠনের সহসভাপতি পলাশ চৌধুরীর বড় ভাই বাংলাদেশের সাভারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. শফিকুল বারী চৌধুরী দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
১৭ এপ্রিল রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দৌলা ভূঁইয়া। সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—সংগঠনের সহসভাপতি আহসান হাবীব, কামাল হোসেন, পলাশ চৌধুরী, মো. শাহীন, আবদুল জামিল, মাসুদ চৌধুরী প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শওকত শিমুল, এনামুল হক এনাম, বিপ্লব দেব, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, শেখ সেলিম, আওয়ামী লীগে নেতা শহীদ খান, রেজাউল ইসলাম খালিদ, হাবিবুর চৌধুরী, জাহাঙ্গীর মাহমুদ, আমিনুল হক প্রমুখ।
সভার শুরুতে মো. শফিকুল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শফিকুল বারী চৌধুরীর হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিরা আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। অথচ তাঁদের গ্রেপ্তার না করে নিরীহ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।
প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান টেলিফোনে বক্তব্য রাখেন।