সাউথ জার্সি মেট্রো আ.লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের আলোচনা সভায় উপস্থিত দলীয় নেতারা
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের আলোচনা সভায় উপস্থিত দলীয় নেতারা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। ১৬ জানুয়ারি রাতে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

স্থানীয় মি. স্টিক রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জামিল। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরি লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি কাঞ্চন বল, সহসভাপতি গোলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত সিংহ, মহিলা সম্পাদিকা রওশন উদদীন, সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, শহীদ খান, সুব্রত চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। সব বাধার অচলায়তন অতিক্রম করে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যে মাথা তুলে দাঁড়িয়েছিল তার নেপথ্যে যে জাদুটি কাজ করেছিল তার নাম নিঃসন্দেহে বঙ্গবন্ধু।
বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দেশে-বিদেশে মুজিব সৈনিকদের ঐক্যের ওপর জোর দেন। তাঁরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করার জন্য প্রবাসে বসবাসরত আওয়ামী লীগ নেতা-কর্মীদের এখন থেকেই জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।