সাউথ জার্সি মেট্রো আ.লীগের সভা ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন রাত আটটায় আটলান্টিক সিটির একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন, মহান ২১ ফেব্রুয়ারি উদ্‌যাপন ও আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্‌যাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণের জন্য এই সভা আহ্বান করা হয়েছে।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন এমরান সভায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।