সাউথ জার্সি মেট্রো আ.লীগের সভায় চার নেতাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার নেতাকে স্মরণ অনুষ্ঠানে অাওয়ামী লীগের নেতা–কর্মিরা
চার নেতাকে স্মরণ অনুষ্ঠানে অাওয়ামী লীগের নেতা–কর্মিরা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, বাঙালি জাতির জীবনে ৩ নভেম্বর এক বেদনা বিধুর দিন। ১৯৭৫ সালের এ দিন কুচক্রী মহল বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে জন্য জাতির শ্রেষ্ঠ চার সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ও মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপটেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ স্থানীয় মি. স্টিক রেস্টুরেন্টে ৮ নভেম্বর দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভার শুরুতে চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে আলোচনায় অংশ নেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টার অংশ হিসেবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর খুনি মোশতাক চক্রের দোসরেরা জেলখানার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে। খুনি চক্র তাঁদের হত্যা করলেও তাঁদের আদর্শকে হত্যা করতে পারেনি। তাইতো তাঁদের আদর্শ অন্তরে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে দেশ এগিয়ে চলেছে। সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁদের হত্যার বদলা নেওয়া হবে।
আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী লিটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, আবুল হোসেন, শামসুল ইসলাম শাহজাহান, গোলাম হাফিজ, শহীদ খান, শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন, জয়ন্ত সিনহা প্রমুখ।