সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ
সম্মেলনে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ‘ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৮’। ৩ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুল ইসলাম শাহজাহান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুবউদ্‌দীন এমরান।

ওয়েস্ট আটলান্টিক সিটির ৮০২৯ ব্ল্যাক হর্স পাইকের সেন্ট জোসেফ রিসোর্ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। আর বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্‌দীন দেওয়ান। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু ও সদস্য শাহানারা রহমান। মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন সিরাজউদ্‌দৌলা ভূঁইয়া, আবু তাহের ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাব্বির হোসেন ভূঁইয়া, আবদুর রফিক, মাসুদ চৌধুরী, মো. শাহজাহান ও কাঞ্চন বল।
সম্মেলনের প্রথম পর্বে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীমউদ্‌দীনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. শাহজাহান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সজল চক্রবর্তী। এর পর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্য এবং ১৯৪৭ সাল থেকে বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই পর্বে বক্তব্য রাখেন ফরহাদ সিদ্দিক, মো. জামান, বিপ্লব দেব, শেখ শওকত শিমুল, অভিজিৎ চৌধুরী লিটন, কুতুবউদ্‌দীন এমরান, মো. শাহীন, কামাল হোসেন, মো. বেলাল, শামসুল ইসলাম শাহজাহান, নূরুন নবী চৌধুরী শামীম প্রমুখ।
প্রথম পর্ব শেষে ড. সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহানারা রহমান, মাহবুবুর রহমান টুকু ও মহিউদদীন দেওয়ান।
সবশেষে ড. সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে শামসুল ইসলাম শাহজাহান ও নতুন সাধারণ সম্পাদক হিসেবে কুতুবউদ্‌দীন এমরানের নাম ঘোষণা করেন। এ ছাড়া নতুন কমিটির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়।