সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অতিথিরা
বিজয় দিবসের অনুষ্ঠানে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অতিথিরা

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, শিশু-কিশোরদের সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বুজয় দিবস উদ্‌যাপন করল সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। ২৪ ডিসেম্বর আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেন্যুতে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করে সংগঠনটি।
অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন মো. শাহজাহান এবং গীতা পাঠ করেন জয়ন্ত সিনহা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান। সভায় বক্তব্য রাখেন আব্দুল জামিল, আহসান হাবীব, কাঞ্চন বল, কামাল হোসেন, গোলাম হাফিজ, মো. শাহজাহান, মো. এনামুল হক, ফরহাদ সিদ্দিক, রওশনউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব দেব। সভায় বক্তারা শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, নূর মোহাম্মদ, মনতোষ দত্ত ও সিম আহমদকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। যারা বিজয়ী হয়নি, তাদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীলাদ্রি শেখর চৌধুরী। বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থক এ অনুষ্ঠানে যোগ দেন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।