সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভা শেষে অতিথি ও সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা–কর্মীরা
মতবিনিময় সভা শেষে অতিথি ও সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা–কর্মীরা

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির একটি ভেন্যুতে ৮ জুলাই এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। ব্যক্তিগত সফরে তাঁরা আটলান্টিক সিটিতে এলে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁদেরকে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, আবদুল জামিল, যুগ্ম সম্পাদক শেখ শিমুল, এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, রওশনউদদীন, উপদেষ্টা জাহাংগীর হোসেন ভূঁইয়া, সদস্য শহীদ খান, রেজাউল ইসলাম খালিদ, শেখ সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।