সাউথ জার্সিতে ক্যাবি পরিবারের বনভোজন

সাউথ জার্সিতে বসবাসরত ক্যাবি পরিবার-পরিজনদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই নিউজার্সি অঙ্গরাজ্যের এসটল মেনর পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। বনভোজনে শিশু-কিশোর, নারী ও পুরুষদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী নাদিরা ও মনসুর। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজন আয়োজক কমিটির কর্মকর্তারা এসব পুরস্কার বিতরণ করেন।
বনভোজনের সবশেষ ইভেন্ট ছিল র্যাফল ড্র। আকর্ষণীয় পুরস্কারের সম্ভারে র্যাফল ড্র বিজয়ীদের মাঝে বনভোজন আয়োজক কমিটির কর্মকর্তারা পুরস্কার বিতরণ করেন।
বনভোজনে ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক মো. আইয়ুব তাঁর বক্তব্যে বনভোজনে অংশগ্রহণ করে তা সফল করায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন।
ক্যাবি মো. মনিরুজ্জামান, বেলাল হোসেন, শিপন সাখাওয়াত, জিয়াউল হক, ইকবাল, সাইফুল ইসলাম, আলী আকবর, মজিবুর রহমান, রিয়াদ, বেলাল উদ্দীন, জাহাঙ্গীর আলম প্রমুখের অক্লান্ত পরিশ্রমে বনভোজনের সফল সমাপ্তি ঘটে।