সাউথ জ্যামাইকায় তিতাস সুপার মার্কেটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিতাস সুপার মার্কেটের উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে অতিথিরা
তিতাস সুপার মার্কেটের উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে অতিথিরা

ক্রমবর্ধমান বাংলাদেশিদের কথা বিবেচনা করেই সাউথ জ্যামাইকায় (১১১-০২, সাটফিন বুলেভার্ড) তিতাস সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি এই তিতাস সুপার মার্কেটের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদ আল কোবার ইমাম মাওলানা অলিউল্যাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেবিবিএর পরিচালক হারুন ভূঁইয়া, ব্যবসায়ী আবুল কাশেম, রাজনীতিক নূরুল আমিন, আবু সুফিয়ান, বেলাল চৌধুরী, গোলাম মাওলা, লিংকন চৌধুরী, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হোসেন, শেখ উজ্জ্বল, খায়ের উদ্দিন, মোহাম্মদ শেখ বেলাল, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মালিক, মোহাম্মদ মামুন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আতিক, মিজানুর রহমান, সেলিম খান, হাফেজ শামসুদ্দিন,
ওয়াদুদ আহমেদ, নিজাম আহমেদ, মোহাম্মদ মান্নান, তপন বণিক, মোহাম্মদ জাহান প্রমুখ।
তিতাস সুপার মার্কেটের স্বত্বাধিকারী ও জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম বলেন, সাউথ জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশিদের কথা চিন্তা করেই তিতাস সুপার মার্কেট খোলা হয়েছে। এখানে অনেক বাংলাদেশি বাস করেন, যারা বাজার করার জন্য জ্যামাইকা এবং জ্যাকসন হাইটসে যান। জ্যাকসন হাইটস এবং জ্যামাইকায় পার্কিং নিয়ে সমস্যা কিন্তু সাউথ জ্যামাইকায় পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। এ ছাড়া আমাদের নিজস্ব পার্কিং রয়েছে।
তিনি আরও বলেন, তিতাস সুপার মার্কেট এখন সাউথ জ্যামাইকাবাসীর হাতের নাগালে। তাঁদের এখন আর দূরে যেতে হবে না। উদ্বোধন উপলক্ষে প্রতিটি আইটেমেই বিশেষ সেল চলছে। তিনি সাউথ জ্যামাইকাবাসীকে তিতাস সুপার মার্কেট থেকে বাজার করার আহ্বান জানান।