সাধু আন্তনির পর্ব ১৭ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেটার ওয়াশিংটন এলাকায় আগামী বছরের ১৭ জুন সাধু আন্তনির পর্ব উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলাস ক্যাথলিক চার্চে এই পর্ব উদ্যাপিত হবে।
গত ১৯ নভেম্বর বাংলা চার্চ কমিটির পক্ষে হেনরি গোমেজ, মলি ক্লারা রোজারিও ও সিসিলিয়া প্রভাতি রোজারিও এই ঘোষণা দেন। সভায় ২০১৭ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত প্রথমবারের সাধু আন্তনির পর্বের মূল্যায়ন হয়। এরপরই আগামী বছরের পর্বের কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়।
চার্চ কমিটি জানায়, গ্রেটার ওয়াশিংটন এলাকায় বসবাসরত খ্রিষ্ট ভক্তদের জন্য সাধু আন্তনির পর্বের এই আয়োজন। এ ছাড়া স্টেটের বাইরে থেকেও যেকেউ এই পর্বের পর্ব কর্তা হতে এবং অংশগ্রহণ করতে পারবেন।
পর্বের আগে নয় দিনের নভেনা পরিচালনা করবেন ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি। কমিটির পক্ষে সবাইকে অনুরোধ জানানো হয়, যেন সবাই নভেনাসহ পর্বে অংশগ্রহণ করেন।
সভায় পাল পুরোহিত ফাদার ক্রিস উপস্থিত ছিলেন। তিনি পর্বের জন্য সব ধরেনর সহযোগিতার আশ্বাস দেন এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।