সান বার্নার্দিনোতে হামলাকারীর বন্ধু অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনরিক মারকুয়েজ
এনরিক মারকুয়েজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্দিনোতে সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুকের এক বন্ধুকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম এনরিক মারকুয়েজ (২৪)। তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।
সান বার্নার্দিনোতে ২ ডিসেম্বর গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করা হয়। সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাশফিন মালিক পুলিশের গুলিতে নিহত হন।
পুলিশ বলেছে, রিজওয়ানের বন্ধু এনরিক মারকুয়েজের বিরুদ্ধে প্রথম দুটি অভিযোগ হলো, তিনি ২০১১ ও ২০১২ সালে রিজওয়ানের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনা করেছিলেন। তাঁর বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, তিনি দুটি অবৈধ বন্দুক কিনেছিলেন, যা রিজওয়ান ও তাঁর স্ত্রী তাশফিন হামলায় ব্যবহার করেছেন।