সানমানের স্টলে রেজিস্ট্রেশন করার ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ী গ্রাহকের ল্যাপটপ তুলে দেওয়া হচ্ছে।
বিজয়ী গ্রাহকের ল্যাপটপ তুলে দেওয়া হচ্ছে।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) মেলাতে সানমান এক্সপ্রেসের স্টলে নতুন গ্রাহকদের রেজিস্ট্রেশন করার ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলাতে প্রায় ১ হাজার ৪০০ জনের বেশি গ্রাহক দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য রেজিস্ট্রেশন করেছেন।
সানমান এক্সপ্রেসের স্টলে গ্রাহকেরা রেজিস্ট্রেশন করেই পেয়েছেন বিশেষ উপহার এবং একটি ফ্রি কুপন। মেলার শেষে লটারির মাধ্যমে কুপনের ১০০ জন ভাগ্যবান বিজয়ী গ্রাহককে পুরস্কৃত করা হয়। জেবিবিএ-এর সভাপতি আবুল ফজল ইসলাম (দিদার) লটারি পরিচালনায় বিশেষ সহযোগিতা করেন।

সানমানের পরিচালক তাসনিমা সানিয়া মান্নান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার ছিল ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ট্যাবলেট, তৃতীয় পুরস্কার স্যামসাং স্মার্টফোন, চতুর্থ পুরস্কার ট্যাবলেট, পঞ্চম পুরস্কার স্মার্টঘড়ি এবং ৯৫ জনকে দেওয়া হয়েছে ১ বছর ফি ছাড়া বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর টিকিট।

সানমান এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মাসুদ রানা তপন সানমান এক্সপ্রেসের স্টল পরিদর্শন ও রেজিস্ট্রেশন করায় সবাইকে ধন্যবাদ জানান।