সানম্যান এক্সপ্রেসের সঙ্গে আরও তিন ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি মালিকানায় প্রবাসের অন্যতম মানি এক্সচেঞ্জ ও রেমিট্যান্স প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসের সহযোগী রেমিট্যান্স পার্টনারশিপে যুক্ত হয়েছে বাংলাদেশের আরও তিনটি বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক লি., আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লি.। এর ফলে এই মানি এক্সচেঞ্জ ও রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের প্রবাসীদের টাকা পাঠানোর আরও সহজ হলো।
সানম্যান এক্সপ্রেস এক্সচেঞ্জ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে রেমিট্যান্স অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে প্রবাসীরা সানম্যান এক্সপ্রেস থেকে বাংলাদেশের ২৯টি ব্যাংকের সব শাখায় গোপন পিন নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। প্রবাসীরা প্রতিষ্ঠানটির নিউইয়র্কের জ্যাকসন হাইটস প্রধান কার্যালয় ও তাদের প্রার্থী এজেন্ট থেকে অর্থ পাঠাতে পারছেন। এ ছাড়া আমেরিকার যেকোনো প্রান্ত থেকে প্রবাসীরা ঘরে বসে এক্সপ্রেসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অর্থ পাঠাতে পারছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.sunmanexpress.com।
প্রতিষ্ঠানের প্রধান মাসুদ রানা তপন জানান, প্রবাসীদের জন্য সানম্যান এক্সপ্রেসের সুবিধার মধ্যে রয়েছে ‘নিচ্ছি সর্বনিম্ন ফি, দিচ্ছি সর্বোচ্চ রেট’। জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রয়েছে বিনা ফি’তে বাংলাদেশ অর্থ পাঠানোর সুবিধা।