সানিসাইড-উডসাইড মসজিদে পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা
পুরস্কার বিতরণী সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা

সানিসাইড-উডসাইড জামে মসজিদে ইসলামিক স্কুলে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ আগস্ট মসজিদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নাজমুল ইসলাম রানিক। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ বিন আবদুল

আউয়াল। সঞ্চালনা করেন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওসামা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ক্বারি হাবীবুল্লাহ রুহুল কুদ্দুস ও আবু সাঈদ।

ইসলামিক স্কুলের প্রতিযোগিতায় বিজয়ীরা হলো—পবিত্র কোরআন তিলাওয়াতে ছোটদের মধ্যে প্রথম তাঈনা, দ্বিতীয় সাফওয়ান, তৃতীয় তামজীদ ও নুজহাত। বড়দের কোরআন তিলাওয়াতে প্রথম মেরাজ হায়দার, দ্বিতীয় আয়ান চৌধুরী, তৃতীয় আবদুর রাব্বী। অন্যান্য প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম তানজিলা, দ্বিতীয় সিমি ও তৃতীয় নাওরিন। লেভেল এ-তে প্রথম ওয়াসী, দ্বিতীয় ফাওনিয়া, তৃতীয় আরিসা এবং বড়দের মধ্যে প্রথম সাহিরা, দ্বিতীয় আয়ান ও তৃতীয় সাফির।

ইসলামিক স্কুলের সার্বিক নিয়মানুবর্তিতা ও শিক্ষা মডেল পুরস্কার অর্জন করেছে ফারিসতা। নামাজ অনুশীলনের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে মাসরুর হায়দার এবং ক্লাসে নিয়মিত উপস্থিতির জন্য বিশেষ পুরস্কার পেয়েছে আফরিন খান।

অনুষ্ঠানে শেষে ইসলামিক স্কুলের অধ্যক্ষ মসজিদের প্রেসিডেন্ট রানিক, ভাইস প্রেসিডেন্ট আলম, সেক্রেটারি সাইফুল চৌধুরী জামিল ও প্রধান অতিথিকে মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অভিভাবক-শিক্ষক কো-অর্ডিনেটর আবু খার। তাঁকে সহযোগিতা করেন আবদুল ওয়াহিদ। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।