সানিসাইড মুসলিম সেন্টারে কোরআন নাইট অনুষ্ঠিত

সানিসাইড মুসলিম সেন্টারের উইকএন্ড ইসলামিক স্কুলের উদ্যোগে কোরআন নাইট অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর মাগরিব থেকে এশা পর্যন্ত এ কোরআন নাইট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ট্রাইসেস্ট এরিয়ার প্রখ্যাত ক্বারি নজরুল ইসলাম। আবু সালেহ শোয়াইবের সঞ্চালনায় বোর্ড অব ট্রাস্টির সদস্য পারভেজ রহমান উইকএন্ড ইসলামি স্কুল সম্পর্কে বক্তব্য রাখেন এবং অভিভাবকদের তাঁদের সন্তানকে স্কুলে আসার উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন নুরহান হামিদ ও নাকিব হামিদ। নাজিফা রহমান তিলাওয়াত করেন সুরা মূলক। কোরআন তিলাওয়াতে অংশগ্রহণ করে নুসরাত জাহান, নিলমা জাহান, জোবায়ের হক, ডেবিন হক, আরইয়াম ও এহতেশাম।
হজরত সোলায়মান (আ.) এর জীবনী নিয়ে আলোচনা করে আরফা। সুললিত কণ্ঠে একটি হামদ পরিবেশন করে রুহামী। ১০টি হাদিস মুখস্থ পাঠ করে ওমর, ১৬টি দোয়া মুখস্থ উপস্থাপন করে আসির।
অনুষ্ঠানে উপস্থিত ছেলে মেয়েদের গিফট ব্যাগ দেওয়া হয়। রাতে ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।