সাপের সঙ্গে সেলফি তোলার মূল্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাত্মক বিষধর সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ছোবল খেয়েছেন ফেসলার নামে এক মার্কিন। সেরে উঠতে দেড় লাখ ডলার ব্যয় করতে হয়েছে তাঁকে। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোতে। খবর এনডিটিভির।
মিরর পত্রিকায় গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফেসলার নামের ওই ব্যক্তি ঝোপ থেকে একটি বিষধর র্যা টল স্নেককে হ্যাঁচকা টানে ধরে তার সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন। এ সময় সাপটি তাঁর হাতে কামড়ে দেয়।
ফেসলার তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, ‘আমার পুরো শরীর কাঁপছিল আর মোচড়াচ্ছিল। সাপের বিষে সারা শরীর অবশ হয়ে গিয়েছিল।’
ফেসলারকে চিকিৎসার পর বিল গুনতে হয় এক লাখ ৫৩ হাজার ১৬১ ডলার। তাঁর বেশ শিক্ষা হয়েছে বলেই মনে হয়। কেননা, এরপরই তিনি নিজের পোষা র্যা টল স্নেকটিকে জঙ্গলে ছেড়ে দেন।