সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ হাসপাতালে, অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ রক্তের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এর এক দিন আগেই স্ত্রী ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশকে সমাহিত করা হয়।
এএফপির খবরে এক বিবৃতিতে বলা হয়, ৯৩ বছরের সাবেক প্রেসিডেন্ট চিকিৎসায় সাড়া দিচ্ছেন। স্থানীয় সময় গত রোববার ভোরে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। বুশ ও তাঁর ছেলে তাঁদের স্বাগত জানান।
স্ত্রীর মৃত্যুর পর বুশ বলেন, বারবারা বিশ্বের সবচেয়ে মমতাময়ী নারী ছিলেন।
বুশ পারকিনসন্স রোগে ভুগছেন। তিনি হুইলচেয়ারে বন্দী ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।