সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সিরাজুল ইসলাম।
মো. সিরাজুল ইসলাম।

মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য, বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. সিরাজুল ইসলামের (৬৭) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৪ এপ্রিল হৃদ্‌রোগে আক্রান্ত হলে মো. সিরাজুল ইসলামকে নিউইয়র্কের এল্মহার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ষাটের দশকের ছাত্রনেতা হিসেবে সিলেট অঞ্চলে সিরাজুল ইসলামের ব্যাপক পরিচিতি ছিল।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে তাঁর মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়, তাই তাঁকে নিউইয়র্কেই তাঁকে সমাহিত করা হবে। দাফনের স্থান ও সময় পরে জানানো হবে।