সাভার উপজেলা অ্যাসোসিয়েশনের বনভোজন ১৩ আগস্ট
নিউইয়র্কে সাভার উপজেলা অ্যাসোসিয়েশনের বনভোজন আগামী ১৩ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে। গত ১৮ জুন ওজন পার্কের এফআই টিউটোরিয়াল সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি মো. আমান উল্লাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম আবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান এবং উপদেষ্টা ও জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি অধ্যাপক মো. মনিরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আওলাদ হোসেন, হাফেজ মো. মিজানুর উল্লাহ্, মো. মাসুদ করিম মিলন, আরশাদ হোসেন, আবদুল মালেক, মো. হারেছ, আহাদ নূর, আলী নূর উল্লাহ, শাহীনুর উল্লাহ, তানভীর হোসেন, খায়রুল ইসলাম, প্রফেসর ইকবাল হোসন, মো. আমির আফতাফ প্রমুখ।
সভায় সাভার উপজেলা অ্যাসোসিয়েশনের বনভোজন ২০১৭ ও প্রবাসী সাভারবাসীর মাঝে ১০টি কবরের জায়গা বিক্রয়ের সিদ্ধান্ত গৃহিত হয়। বনভোজন বিষয়ে বিস্তারিত পরবর্তীতে স্থানীয় মিডিয়ার মাধ্যমে জানানো হবে সভায় জানানো হয়। পরিশেষে সভাপতি মো. আমান উল্লাহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনকে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।