সাভার কনভেনশন ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনভেনশন প্রস্তুতি কমিটির সভায় সাভার সদস্যরা
কনভেনশন প্রস্তুতি কমিটির সভায় সাভার সদস্যরা

সাউথ এশিয়ান আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের (সাভা) আয়োজনে সাউথ এশিয়ান কনভেনশন ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কে লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাঙ্কুয়েটে অনুষ্ঠিতব্য কনভেনশনে অংশ নেবেন নিউইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড কর্মকর্তারা। এতে বাংলাদেশিসহ সাউথ এশিয়ান কমিউনিটির মূলধারার নেতারা অংশ নেবেন।
সাউথ এশিয়ান ভুক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, চীন, শ্রীলঙ্কা কমিউনিটির নেতা ছাড়াও তিব্বতিয়ান কমিউনিটির নেতারাও অংশ নেবেন।
গত বছর এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে। আমেরিকায় বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মূলধারার বাংলাদেশি তরুণ নেতা জয় চৌধুরীর উদ্যোগে গত বছর থেকে সাউথ এশিয়ান কনভেনশন অনুষ্ঠিত হয়ে আসছে।
সাভার প্রতিষ্ঠাতা কনভেনর ও আগামী নির্বাচনে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী জয় চৌধুরী বলেন, নিউইয়র্ক সিটিতে বহু সাউথ এশিয়ান কমিউনিটির বসবাস। এই কনভেনশনের মাধ্যমে সাউথ এশিয়ানরা একই প্ল্যাটফর্মে আসছে। গত বছর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে সফলভাবে এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। এবারের কনভেনশনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে কনভেনশন প্রস্তুতি কমিটির সভা হচ্ছে। তিনি বলেন, এবারের সম্মেলনে বিভিন্ন দেশের কমিউনিটির যেসব সংগঠন অংশ নেবে সেগুলো হচ্ছে—সাউথ এশিয়ান ইন্দো ক্যারিবিয়ান (সাইকা), আমেরিকান পাকিস্তানি সংগঠন (এপিএজি), শেরপা অ্যাসোসিয়েশন অব নেপাল, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, তিব্বতিয়ান অ্যাসোসিয়েশন নিউইয়র্ক অ্যান্ড নিউজার্সি, ইউনাইটেড এশিয়ান অব চায়না, নন রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অব নেপাল ও সাপেস্ট। কনভেনশনে সাউথ এশিয়ানভূক্ত দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে।