সাভার ভোটার রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া
নিউইয়র্কে সাউথ এশিয়ান ভোটার রেজিস্ট্রেশনের প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে। ৫ মে বৈরী আবহাওয়া ও দিনভর বৃষ্টি উপেক্ষা করেও সাউথ এশিয়ান আমেরিকান অ্যাসোসিয়েশনের (সাভা) কমিউনিটি নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিল।
৫ মে বেলা ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত সাভার আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলম্যান ডোনাভান রিচার্ডস, কাউন্সিলম্যান কস্টা কনস্টেইনিডেস, অ্যাসেম্বলিওমেন ক্যাটেলিনা ক্রুজ।
অ্যাটর্নি সোমা সাঈদ ও জয় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, পাকিস্তান আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলী রশিদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট সানি মোল্লা, এন আর এন প্রেসিডেন্ট রহমারী অধিকারী, কুইন্স হাসপাতাল বোর্ড মেম্বার ইয়াদাব বাস্তোলা, সাউথ এশিয়ান লিডার মোর্শেদ আলম, সাইকা বোর্ড মেম্বার আনতোলা আশরাফ, তিবেতিয়ান কমিউনিটি সেক্রেটারি তাসী চৌপেল, মূলধারার নেতা মিজান চৌধুরী, সাভা চেয়ারম্যান হারবাচন সিং, নাজির খান, সৈয়দ আদনান বুখারী, নিউ ভিশন প্রেসিডেন্ট শেখর কৃষান, শিল্পকলা একাডেমি ইউএসএ প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরী, সাভার চিফ মিডিয়া কো-অর্ডিনেটর এস এম সোলায়মান, নিমা শেরফা, লায়ন ক্লাব কুইন্সের কৃশান আচেরাসহ বিপুলসংখ্যক নতুন ভোটার ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম দফায় এক হাজার নতুন ভোটার রেজিস্ট্রেশনের উদ্যোগ নিয়েছে সাউথ এশিয়ান আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন সাভা। পর্যায়ক্রমে সিটির অন্যান্য বরোতেও ভোটার রেজিস্ট্রেশন ক্যাম্পেইন করবে সাভা।