সামনে শীতের ছুটি দেশে যাওয়ার পথে নানা ঝক্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের স্কুলের শীতকালীন ছুটি মাত্র ১৪ দিনের। শুরু হয় ২৪ ডিসেম্বর আর শেষ ৭ জানুয়ারি। এই সময়টাই নিউইয়র্কের স্কুল পড়ুয়াদের জন্য লম্বা ছুটি। স্কুলগামী সন্তানদের অভিভাবকেরা দেশে যেতে এই সময়টিকে বেছে নেন। সময় স্বল্প হলেও সন্তানদের লেখাপড়ার জন্য থাকে না কোনো উৎকণ্ঠা। নিউইয়র্কের স্কুল ব্যবস্থায় কোনো বিশেষ কারণ ব্যতীত স্কুলে ছাত্রদের অনুপস্থিতি খুব কড়া নজরে দেখা হয়।

কোনো কারণে স্কুল থেকে বহিষ্কৃত হলে পুনর্বার ভর্তি হতে বাড়তি ঝামেলা পোহাতে হয়। কারও কারও ক্ষেত্রে পুনরায় নিচের ক্লাস থেকে শুরু করতে হয়।
নিউইয়র্কের এত ঝামেলাপূর্ণ জীবন যাপন করে সন্তানদের পাঠদান কার্যক্রমে কোনো অভিভাবক বাড়তি ঝামেলা ঘাড়ে নিতে চান না।
বছরের অন্য সময় কোনো অভিভাবক স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে নিজ দেশে যেতে চান না। সবার লক্ষ্য

থাকে শীত মৌসুম। সাধারণত শীত মৌসুমে আবহাওয়া অনেক সহনীয় থাকে। ঝড় বৃষ্টির প্রকোপ থাকে না বললে চলে। দেশের নানা আকর্ষণীয় স্থানে অথবা নিজের স্বজনদের বাড়ি বেড়াতে অনেক সুবিধা।
তাই প্রতিটি অভিভাবক বৎসরের শুরু থেকেই দেশে বেড়াতে গিয়ে প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার স্বপ্ন দেখেন। সুবিধাজনক শীত মৌসুমে।
ঠিক তখনই অনেক প্রবাসীকে পড়তে হয় বিপাকে। কেননা ওই সময়ে সব এয়ারলাইনসের ভাড়া থাকে আকাশচুম্বী অর্থাৎ পরিমাণে অনেক অনেক বেশি।
কখনো তিন চার গুন। অবশ্য এর কারণও আছে। বাংলাদেশিদের ন্যায় ইউরোপ, প্রাচ্য, দূরপ্রাচ্যের অভিবাসীরা, সন্তান সন্ততি সব নিজ দেশে পরিজনদের সঙ্গে এই সময়ে মিলতে আগ্রহী থাকেন। এ ছাড়া তখন খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ক্রিসমাস ও নতুন ইংরেজি বৎসর উদ্‌যাপন উপলক্ষে অনেকেই এই পিক সময়টিকে বেছে নেন। কেউ কেউ আবার বেড়াতে যান ইউরোপ মহাদেশে। তারই বাড়তি চাপ এসে পড়ে নানা এয়ারলাইনসের যাত্রী পরিবহন ব্যবস্থায়।
এই উৎসব দুটোকে সামনে রেখে হাজার হাজার অভিবাসীর মাঝে পরিলক্ষিত হয়। পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ প্রকাশের এক ভিন্ন অনুভূতি।
অধিকাংশ স্বল্প আয়ের বা মাঝারি আয়ের বাংলাদেশি অভিবাসীদের জন্য এই বাড়তি ভাড়া ভীষণ মাথা ব্যথার কারণ হয়ে দেখা দেয়। গড়ে পাঁচজনের পরিবারের দেশে যাওয়ার যাতায়াত ভাড়া বাবদ খরচ হয়ে যায় মোটা অঙ্কের ডলার। এর ওপর আছে দেশের স্বজনদের জন্য নানা ধরনের উপহার সামগ্রীর অনুরোধ। সঙ্গে প্রয়োজন আরও আনুষঙ্গিক খরচাপাতির জন্য বাড়ির অর্থের জোগান। এক কথায় ওই সময়ে দেশে বেড়াতে যাওয়া মানে বড় অঙ্কের ডলার খরচ হয়ে যাওয়া।
বর্তমানে নিউইয়র্ক শহরে পরিবার পালনের ব্যয়
দিন দিল বেড়েই চলছে। বিশেষ করে বাড়ি ভাড়া বাবদ খরচ করতে হয় সিংহ ভাগ আয়। এ ধরনের অতি প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে বড় অঙ্কের সঞ্চয় অনেক কষ্টসাধ্য। সে ক্ষেত্রে অনেকেই দ্বারস্থ হন ব্যাংক ঋণ, নয়তো ক্রেডিট কার্ডের। কারও কারও সে ঋণ পরিশোধে ব্যয় হয় দীর্ঘ সময়।
গত সপ্তাহে পরিবার নিয়ে বাংলাদেশে যেতে ইচ্ছুক একজন জানালেন, স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি শীতকালীন ছুটির সময়ের টিকিটের মূল্য জনপ্রতি প্রায় ১৭০০ ডলার পড়বে বলে জানান। ভ্রমণ ইচ্ছুক ভদ্রলোকের অনুরোধে আমি জ্যাকসন হাইটের একজন স্বনামধন্য ট্রাভেল এজেন্সির মালিক কে জিজ্ঞেস করাতে। উনি জানালেন বর্তমানে ওই অতিরিক্ত ব্যস্ত সময়ে সিট আছে কিনা তা দেখতে হবে। যদি কোনো সিট পান তাহলে ভাড়া কমপক্ষে জনপ্রতি ২০০০ ডলারের কম হবে না। তবে উল্লেখিত ট্রাভেল এজেন্সির মালিক জানালেন।
আগস্ট মাসের মাঝামাঝি সময়েও বিভিন্ন এয়ারলাইনসের ভাড়া প্রায় অর্ধেক ছিল। তখনো হয়তো নানা কারণে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যায়নি। তাই বলেই শেষ মুহূর্তে এসে এই অযাচিত বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে এখন দুটো সিদ্ধান্তের একটা বেছে নিতে হবে। অতিরিক্ত ভাড়া প্রদান করে সন্তানদের নিয়ে দেশে বেড়াতে যাবেন। অথবা এবার সিদ্ধান্ত বদল করে আগামী বছর আগে থেকে সহনীয় মূল্যে টিকিট ক্রয় করে দেশে যেতে তৈরি হবেন।