সামরিক পদক্ষেপ নেওয়ার পথ রুদ্ধ হবে না: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের চুক্তি হলেও পারমাণবিক বোমা তৈরি বন্ধে তেহরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের বিকল্প পথ রুদ্ধ হবে না। এদিকে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার পথ সুগম করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল সোমবার একটি প্রস্তাব পাস হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
চুক্তির ঘোর সমালোচক ইসরায়েলের উদ্দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কার্টার বলেন, তিনি কারও মন বদলানোর চেষ্টা করছেন না। বরং মিত্র দেশ ইসরায়েলকে রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের ওপর জোর দেন তিনি। কার্টার বলেন, চুক্তির ভালো দিকগুলোর একটি হলো, এর ফলে ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের পথ রুদ্ধ হওয়ার কিছু নেই।
ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পথ সুগম করতে গতকাল নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে একটি প্রস্তাব পাস হয়। চুক্তি অনুযায়ী, ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না। এর বিনিময়ে বিশ্বশক্তি দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেবে।