সামরিক মহড়ার ডাক মাদুরোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের হুমকি মোকাবিলায় সামরিক মহড়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তবে সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
রাজধানী কারাকাসে গত সোমবার এক শোভাযাত্রায় সাম্রাজ্যবাদী হামলা মোকাবিলায় সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান মাদুরো। শোভাযাত্রায় অংশ নেন সরকার সমর্থক হাজার হাজার মানুষ। তাঁরা ভেনেজুয়েলা সংকট নিরসনে ট্রাম্পের ‘সামরিক হস্তক্ষেপ’-এর হুমকি নাকচ করে দেন। মাদুরো এ সময় বলেন, ‘ট্রাম্পের পরামর্শকেরা তাঁকে ভেনেজুয়েলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ধন্দে ফেলে দিয়েছেন। আমি ফোনে মি. ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। তাঁকে বলতে চাই, তাঁরা (পরামর্শকেরা) আপনাকে বোকা বানাচ্ছেন।
রয়টার্স