সালমান এফ রহমানকে সংবর্ধনা ২৯ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ। সভাটি সঞ্চালনা করেন মো. মিলন মোল্লা ও আবদুল আজিজ। সভায় আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সালমান এফ রহমানকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অনুষ্ঠান আয়োজনের জন্য ডাকসুর সাবেক সদস্য সফিকুল আলম বরকতকে আহ্বায়ক ও সেলিম ইব্রাহীমকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মেজর (অব.) মোস্তফা কামাল ও তানভীর এ মিলন, যুগ্ম সদস্যসচিব আবদুল আজিজ, মো. মিলন মোল্লা, গণেশ কীর্তনীয়া ও তানভীর করিম, প্রধান সমন্বয়কারী উজ্জ্বল বিপুল, সমন্বয়কারী মাসুদ মোল্লা, আবদুল মালেক ও সোহেলা পারভীন বেবী এবং কার্যকরী সদস্য শফিউদ্দিন সফা, শাহিনা আহমেদ, তাহমিনা আক্তার, ইসরাত জাহান, লুৎফা নাজ ও বিকাশ আক্তার। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন আব্দুস সাত্তার খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও শহীদুল ইসলাম, বদরুল ইসলাম খান, মো. গিয়াস উদ্দিন, মো. মনসুর আলম, মানিক গোমেজ, এম রহমান সাচ্চু, মো. বাবুল দেওয়ান, মীর রেজাউল হক, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, মো. হেলাল, এস মিয়া তৌহিদ, কালবার্ট সি গোমেজ, অধ্যাপক আনোয়ার হোসেন খান ও ইয়াকুব আলী। মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সালমান এফ রহমান।
উদ্যাপন কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য আমেরিকাপ্রবাসী সব দোহার-নবাবগঞ্জ বাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।