সাহায্যকারীরা আশ্রয় চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে ২০১৩ সালে হংকংয়ে আশ্রয় দেওয়া তিনটি পরিবার কানাডায় আশ্রয়ের আবেদন করেছে। তাঁদের আইনজীবী মার্ক-আন্দ্রে সেগুইন গত শুক্রবার এ খবর দিয়েছেন। মার্কিন গোয়েন্দাদের নজরদারি সম্পর্কে তথ্য ফাঁস করে ঝড় তোলা স্নোডেন ‘ফেরারি হয়ে’ প্রথমে চীনের বিশেষ প্রশাসনিক এলাকা হংকং ও পরে সেখান থেকে রাশিয়ায় আশ্রয় নেন। হংকংয়ে তাঁর আশ্রয়দাতাদের মধ্যে আছে শ্রীলঙ্কার তিন নাগরিক, ফিলিপাইনের একজন এবং ‘দেশহীন’ তিনটি আশ্রয়প্রার্থী শিশু। আইনজীবী সেগুইন হংকং থেকে এক সাক্ষাৎকারে বলেন, স্নোডেনের সঙ্গে হংকংয়ে যাঁরা তাঁর মক্কেলদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁদের ওপর চাপ আসছে।