সাহিত্য একাডেমির সভায় শহীদ কাদরীকে স্মরণ

নিউইয়র্কের ৩৭-৬৬ ৭৪ স্ট্রিট জ্যাকসন হাইটসের ইস্ট ওয়েস্ট টিউটরিং সেন্টারে ২৫ আগস্ট নিউইয়র্ক সাহিত্য একাডেমির ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শোকের মাস আগস্টে স্মরণ করা হয়েছে বঙ্গবন্ধু ও প্রিয় কবি শহীদ কাদরীকে। শহীদ কাদরীর কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন ফেরদৌস সাজেদীন ও তমিজ উদ্দীন লোদী। যাঁরা লেখা পাঠ করেন তাঁরা হলেন, কাজী আতিক, মনজুর কাদের, এ বি এম সালেহ উদ্দিন, শাহিদা আরবী, শাহ আলম দুলাল, রওশন হাসান, পারভীন সুলতানা, শাহীন ইবনে দিলওয়ার, ইশতিয়াক রুপু, শাহনাজ পারভীন, মনিজা রহমান, আনোয়ার হক লাভলু, মেহের চৌধুরী, আহমদ হোসেন বাবু, সৈয়দ জুয়েদ আহমদ, লুৎফা শাহানা, শিউলী আতিক, সবিতা দাস, শামিম বেগম, আবু সাইদ রতন, রিম্মি রুমান, পলি শাহানা, ইমাদ জুয়েল, সফন দেওয়ান, মো. গোলাম মোস্তফা। সভার শুরুতে শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন পারভীন সুলতানা ও নাসিমা আখতার, সভার শেষে শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন, গোপন সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোশারফ হুসেন।
বাংলাদেশের আধুনিকবাদী ধারার অন্যতম পথিকৃৎ কবি শহীদ কাদরী ছিলেন নিউ ইয়র্ক সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা। ২৫ আগস্ট শুক্রবারের নিয়মিত সাহিত্য আসরে তাঁকে স্মরণ করা হলেও ২৮ আগস্ট মৃত্যুদিনে কবিকে বিশেষভাবে স্মরণ করল সাহিত্য একাডেমি। ফেরদৌস সাজেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য একাডেমি কবির আয়োজন শুরু হয় সন্ধ্যা সাতটার একটু পরে। এতে ছিল কবির স্মৃতিচারণা, তাঁর কবিতা ও সাহিত্য বিবেচনার নানা দিক নিয়ে আলোচনা, তাঁকে নিবেদিত কবিতা পাঠ এবং শহীদ কাদরীর কবিতার আবৃত্তি। সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি শহীদ কাদরীকে অনেকেই কাছে থেকে দেখেছেন। তাঁরা কবির স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। কবিপত্নী নীরা কাদরীর উপস্থিতিতে দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে এক ভাবগাম্ভীর্যময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে যাঁরা অংশগ্রহণ করেন তাঁরা হলেন কাজী আতিক, শাহিদা আরবী, ইশতিয়াক রুপু, ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস তুলি, কবির দীর্ঘকালের চিকিৎসক ড. আমর বিন আশরাফ, এ বি এম সালেহ উদ্দিন, আহমাদ মাযহার, হুমাযুন কবীর ঢালী, এজাজ আলম, মুস্তাফিজ রহমান, শাহ আলম দুলাল, রওশন হাসান, গোপন সাহা, পারভীন সুলতানা, গোলাম মোস্তফা, শাহনাজ পারভীন, মনিজা রহমান, আনোয়ার হক লাভলু, মেহের চৌধুরী, শামস চৌধুরী, তাহমিনা সাইদ, তাহমিনা পারভীন প্রীতি, আহমদ হোসেন বাবু, সৈয়দ জুয়েদ আহমদ, লুৎফা শাহানা, নাসিমা আক্তার, সবিতা দাস, সোনিয়া কাদির, শুক্লা রায়, রিম্মি রুমান, পলি শাহীনা, শুভ রায় প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মোশারফ হুসেন।