সিআইএ প্রধানের ই-মেইল নথি ফাঁস করল উইকিলিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন তথ্য ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন ব্রেনানের ব্যক্তিগত মেইলবিষয়ক নথি ফাঁস করেছে। তবে প্রথম কিস্তিতে ফাঁস করা ছয়টি নথিতে অত্যন্ত গোপনীয় কোনো তথ্য নেই। খবর বিবিসি ও এএফপির।

উইকিলিকসের দাবি, জন ব্রেনান নিয়ম ভেঙে তাঁর ব্যক্তিগত ই-মেইলে মাঝেমধ্যে গোয়েন্দা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করেছেন। ‘আসন্ন দিনগুলোতে’ তারা আরও নথি প্রকাশ করবে।

সিআইএ ব্রেনানের ব্যক্তিগত মেইল ‘হ্যাক করার’ নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, ‘বিদ্বেষপূর্ণ অভিপ্রায়’ নিয়ে এ কাজ করেছে উইকিলিকস। এটি একটি ‘অপরাধ’।