সিএনএন থেকে চাকরি গেল ক্যাথি গ্রিফিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাথি গ্রিফিন
ক্যাথি গ্রিফিন

প্রভাবশালী কমেডিয়ান ক্যাথি গ্রিফিনকে সিএনএন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এ ধরনের একটি রক্তাক্ত মাথার ছবি হাতে দাঁড়িয়ে আছেন ক্যাথি। এমন একটি ছবি তুলে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে সরে যেতে হলো।
ক্যাথি গ্রিফিন সিএনএনের ‘নিউ ইয়ার্স এভ লাইভ’-এর প্রযোজক ছিলেন। গত ৩১ মে সিএনএনের জনসংযোগ বিভাগের এক টুইট বার্তায় ঘোষণা দেওয়া হয়, গ্রিফিনকে সিএনএনের উঁচু মার্গের লাইভ অনুষ্ঠানে আর দেখা যাবে না। কিন্তু তার অব্যাহতির বিস্তারিত কোনো কারণ পরিষ্কারভাবে জানানো হয়নি।
জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়, সিএনএন ক্যাথি গ্রিফিনের সঙ্গে ‘নিউ ইয়ার্স ইভ লাইভ’ অনুষ্ঠান সংক্রান্ত চুক্তি বাতিল করেছে। ক্যাথি গ্রিফিন তাঁর বিতর্কিত ছবির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ক্যাথি গ্রিফিন গত ৩১ মে বলেন, ‘আমি সীমা অতিক্রম করেছি। আমি সীমানা থেকে সরে গিয়েছি, আমি অনেক দূরে চলে গিয়েছি। ছবিটি ছিল বেশ বিরক্তিকর।’
ছবিটি দেখে ট্রাম্প টুইট বার্তায় এই কৌতুকাভিনেত্রীকে ‘অসুস্থ’ বলে অভিহিত করেছেন। ৩১ মে এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘ক্যাথি গ্রিফিনের নিজের কাছেই লজ্জিত হওয়া উচিত। আমার সন্তানেরা বিশেষত আমার ১১ বছরের ছেলে এ ছবি দেখে বেশ কষ্টকর সময় কাটাচ্ছে।
গ্রিফিন সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঙ্গে ২০০৭ সাল থেকে ‘নিউ ইয়ার্স ইভ লাইভ’ অনুষ্ঠানটি প্রযোজনা করছিলেন। তিনি নির্বাহী প্রযোজক হিসেবে তালিকাভুক্ত। ছবিটি মাথা কাটার জন্য অ্যান্ডারসন কুপারও তাঁর সহ প্রযোজকের সমালোচনা করেছেন।