সিএলপির বার্ষিক সভা ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা থেকে বাংলাদেশের অনগ্রসর তরুণদের কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়নের কাজ করেছে সিএলপি (কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম)। ২০০৪ সাল থেকে শুরু করা এ কর্মসূচিতে যুক্ত রয়েছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি বেশ কিছু পেশাজীবী। তাদের ব্যক্তিগত প্রয়াসে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তরুণদের ক্ষমতায়নের কাজ চলছে কম্পিউটার ভিত্তিক শিক্ষা উপকরণের মাধ্যমে।

২৯ জুলাই নিউজার্সির রাটগার্টস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিএলপির বার্ষিক সভা ও তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নিউ ব্র্যান্সউইক শহরের রাটগার্টস কুক কলেজ ক্যাম্পাসে বিকেল ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন আমেরিকার মূলধারার রাজনীতিতে উদীয়মান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফিলাডেলফিয়া নগরের ডেপুটি মেয়র ড. নিনা আহমেদ। অতিথি বক্তা হিসেবে থাকবেন লিয়নার্ড এন স্টার্ন স্কুল অব ম্যানেজম্যান্টের অধ্যাপক ডেভিড পারডি। অনুষ্ঠানে আলোচনা, তরুণের সাফল্যের গল্পসহ সাংস্কৃতিক পর্ব থাকবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে সিএলপির পক্ষ থেকে মোহাম্মদ ফারুক বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন।