সিএলপির বার্ষিক সাধারণ সভা ৩ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার লিটারেসি প্রোগ্রামের (সিএলপি) বার্ষিক সাধারণ সভা ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত নিউজার্সির রাটগার্টস কুক কলেজ ক্যাম্পাস সেন্টারে (৫৯ বিয়াল রোড, নিউ বার্নসউইক, নিউজার্সি) এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন সংস্থা বেন-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম।
অনুষ্ঠানে যুবকদের অভিজ্ঞতা বিনিময় ছাড়াও নানা বিষয়ের ওপর শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হবে। আগ্রহীদের এই সভায় যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিএলপি ২০০৪ সাল থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে।