সিকিউরিটি জবের প্রশিক্ষণ দিচ্ছে ট্রিবিউন ট্রেনিং

প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনায় সিকিউরিটি জব বা নিরাপত্তা কর্মী হিসেবে কাজের কদর বেড়েছে। নাজুক পরিস্থিতির মধ্যে সিটির বড় বড় ভবনে কাজকর্মের স্থবিরতা দেখা দিয়েছে। অনেক ভবন বন্ধ হয়ে গেছে। কিন্তু এসব ভবন পাহারা দিতে প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরীর কদর বেড়েছে। এমন সময় বাংলাদেশি মালিকানাধীন ট্রিবিউন ট্রেনিং একাডেমি সিকিউরিটি ক্লাস নিতে বিশেষ অফার ঘোষণা করেছে। শুধু ৪০ ডলারে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্রিবিউন ট্রেনিং একাডেমির সিইও এমডি নোমান বলেন, করোনা পরিস্থিতিতে নগরের বড় বড় ভবনগুলো শাটডাউন রয়েছে। এসব ভবনের রক্ষণাবেক্ষণের জন্য বহু সংখ্যক নিরাপত্তা প্রহরীর প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠান একজন নিরাপত্তা প্রহরীর করণীয় এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি সনদ দেবে। একই সঙ্গে সনদ প্রাপ্তদের চাকরির জন্য সহায়তা করে। বিভিন্ন কোম্পানি থেকে ঘণ্টায় ২০ থেকে ৩০ ডলার বেতনে নিরাপত্তা প্রহরী নেওয়ার প্রস্তাব রয়েছে আমাদের কাছে। কিন্তু আমরা অনেক সময় চাহিদা অনুযায়ী জনবল দিতে পারি না। তাই আগ্রহী ব্যক্তিরা দেরি না করে ট্রিবিউন ট্রেনিং একাডেমির (ফোন: ৭১৮-৭৯০-২৬৬৪) যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানটি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতে ইচ্ছুকদের জন্য ক্লাসের পাশাপাশি রয়েছে ওসা ট্রেনিং, ফায়ার গার্ড ট্রেনিং, ফাস্ট এইড, সিপিআর এইডি, লিফট ট্রাক, ফরকিলিপ্ট অপারেটর, ফ্লাগার ট্রেনিং, ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স, রিসুম বিল্ডিং।

ট্রিবিউন ট্রেনিং একাডেমি বেশ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষতার সেবা দিয়ে আসছেন বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট মিসেস নোমান।