সিগারেট ক্রেতার বয়স ২১ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ১৩ নভেম্বর নতুন একটি আইন কার্যকর হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, সিগারেট, তামাকজাত সব পণ্য ও ই-সিগারেট ক্রেতার ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে। এর আগে যা ১৮ বছর ছিল।
গত জুলাই মাসে এই আইনে স্বাক্ষর করেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। সিগারেট আসক্তি ও বাষ্পজাতীয় পণ্যের হাত থেকে তরুণদের নিরাপদ রাখাই এ আইনের লক্ষ্য।
নিউইয়র্ক রাজ্য কিশোর ও শিশুদের ধূমপান থেকে দূরে রাখার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। তামাক ও ই-সিগারেটের ব্যবহারে তরুণদের লক্ষ্য করে করপোরেট বিপণন প্রতিষ্ঠান এখনো প্রচার অব্যাহত রেখেছে।
রাজ্য গভর্নর বলেছেন, ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণদের কাছে সিগারেট এবং ই-সিগারেট বন্ধ করতে পারি। আর এতে একটি প্রজন্মকে ব্যয়বহুল ও মারাত্মক আসক্তি থেকে রক্ষা করতে পারি।
নিউইয়র্ক স্বাস্থ্য অধিদপ্তরের মতে, দ্বাদশ শ্রেণি পর্যায়ের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী এবং উচ্চবিদ্যালয়ের ২৭ শতাংশ শিক্ষার্থী এখন ই-সিগারেট ব্যবহার করে থাকে।
রাজ্য প্রশাসন স্বাদযুক্ত ই-সিগারেট নিষিদ্ধ করার দিকে চাপ দিচ্ছে। তবে আদালত আপাতত এই নিষেধাজ্ঞাকে আটকে রেখেছে।