সিটি বাইকে সাবওয়ের চেয়ে জীবাণু বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি বাইককে নিউইয়র্ক নগরবাসী স্বাগত জানালেও এই বাহন মারাত্মকভাবে জীবাণু দোষে দুষ্টু বলে এক গবেষণায় উঠে এসেছে। তবে নগরের অনেক বাসিন্দা এমন গুরুতর তথ্য জানেন বলে মনে হয় না।
সাবওয়ের চেয়ে সিটি বাইক ৪৫ গুণ বেশি জীবাণু দোষে দুষ্টু। ‘ম্যান্’স হেলথ গ্রস’ নামক একটি নতুন সিরিজ গবেষণায় এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনের প্রধান সম্পাদক ম্যাট বেন বাইকের হাতলে থাকা জীবাণু নির্ধারণ করতে বেশ কিছু বিষয় খতিয়ে দেখেন। সিটি বাইক দৈনিক বারবার বহু চালকের হাতের স্পর্শ পায়।
বেন বলেন, ‘নিউইয়র্ক নগরের বাইকগুলোতে এসব অস্বস্তিকর বিষয় আমরা পরীক্ষা করে দেখেছি।
বাইকের হাতলে হাতের স্পর্শ কম হলে জীবাণুর পরিমাণও কম হবে।’
সিটি বাইকের হাতলে কী পরিমাণ জীবাণু রয়েছে সেই উদাহরণ তুলে ধরে বেন বলেন, পাতাল রেলের খুঁটির মধ্যে ৩৫টি জীবাণু পাওয়া গেছে। অথচ সিটি বাইকের হাতলে জীবাণুর সংখ্যা এক হাজার ৫১২। তবে বেন বলেন, সৌভাগ্যবশত সিটি বাইকে যেসব জীবাণু পাওয়া গেছে তার অধিকাংশই তেমন ক্ষতিকর নয়, বলা চলে বিপদমুক্ত।
বেনের বক্তব্য হলো, ‘বিপদমুক্ত হলেও আমরা এ ধরনের জীবাণু ছড়াতে পারি না। সুস্থ থাকার জন্য এটা অবশ্যই বন্ধ করতে হবে।’