সিটি মেয়র নির্বাচন দৌড়ে সুয়ান ডনোভন

সুয়ান ডনোভন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত আবাসন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা এবং আপার ইস্ট সাইডে বেড়ে ওঠা নিউইয়র্কার সুয়ান ডনোভন আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন। সুয়ান ডনোভন পরে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারি বাজেট ব্যবস্থাপনার পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

৮ ডিসেম্বর নিউইয়র্কের বঙ্কসে এক ভার্চ্যুয়াল সমাবেশে প্রার্থিতা ঘোষণার সময় ডনোভন বলেন, করোনাভাইরাসে বিধ্বস্ত নিউইয়র্কের নাগরিক জীবন এখন ছিন্নভিন্ন। সব বর্ণ ও বহু ভাষাভাষীর এই শহরকে সবাই মিলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে চান বলে জানান।