সিডিসির ওপর ক্ষুব্ধ নিউইয়র্কের গভর্নর
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নতুন নির্দেশিকা দিয়েছে। এ নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রমিত লোকজনের রোগের লক্ষণ প্রকাশিত না হলে, তারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেও তাদের পরীক্ষা করার প্রয়োজন নেই। সিডিসির এ ধরনের সিদ্ধান্তকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এক বিবৃতিতে ‘রাজনৈতিক প্রোপাগান্ডা’ বলে আখ্যা দিয়েছেন।
আগে সিডিসির নিয়ম ছিল, যারাই কোনো করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসবে, তাদের সবার করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। সংশোধিত নিয়ম অনুযায়ী, কেউ যদি ১৫ মিনিটের মতো কোনো করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকে এবং ওই ব্যক্তির মধ্যে যদি কোনো লক্ষণ প্রকাশিত না হয়, তাহলে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। যদি না সে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে অথবা তার স্বাস্থ্যসেবা সরবরাহকারীরা করোনাভাইরাস পরীক্ষা করার পরামর্শ দেন।
সিডিসির সংশোধিত নিয়ম অনুযায়ী, কেউ যদি ১৫ মিনিটের মতো কোনো করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকে এবং ওই ব্যক্তির মধ্যে যদি কোনো লক্ষণ প্রকাশিত না হয়, তাহলে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই
২৬ আগস্ট এক প্রেস কনফারেন্সে গভর্নর কুমো সবার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে সংশোধিত এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেন। তিনি বলেন, সিডিসির এ রকম সিদ্ধান্তের পেছনে একমাত্র বিশ্বাসযোগ্য যুক্তি হচ্ছে, তারা চায় কমসংখ্যক লোকের করোনা পরীক্ষা করা হোক। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা পরীক্ষা না করা হলে বোঝা যাবে না, কত সংখ্যক লোক এ ভাইরাসে সংক্রমিত। এতে করোনা সংক্রমিত সংখ্যা কমে আসবে।
সিডিসির এ রকম সিদ্ধান্তের পেছনে একমাত্র বিশ্বাসযোগ্য যুক্তি হচ্ছে, তারা চায় কমসংখ্যক লোকের করোনা পরীক্ষা করা হোকনিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো
গভর্নর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচি ত্বরান্বিত করার জন্যই সিডিসি এ রকম সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। ২৬ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন নিউইয়র্কে করোনা সংক্রমিতের সংখ্যা ১ শতাংশের নিচে ছিল।