সিনেট রক্ষায় রিপাবলিকানদের শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

ট্রাম্পকে নির্বাচিত করা নয়, সিনেটে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখাই যেন এই মুহূর্তে রিপাবলিকানদের কাছে অগ্রাধিকার হয়ে উঠেছে। সে কথার নতুন প্রমাণ মিলল গত মঙ্গলবার। এ দিন সিনেট লিডারশিপ ফান্ড নামে একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটি ‘বিপদগ্রস্ত’ রিপাবলিকান সিনেট প্রার্থীদের আসন ধরে রাখার জন্য অতিরিক্ত আড়াই কোটি ডলার খরচ করার ঘোষণা দেয়। এর অধিকাংশই টেলিভিশন বিজ্ঞাপনে ব্যয় করা হবে।
হিলারি প্রেসিডেন্ট হলে আর মাত্র চারটি অতিরিক্ত আসন দখল করতে পারলেই ডেমোক্র্যাটরা সিনেটে তাঁদের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। তাঁরা অবশ্য আশা করছেন, নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি হলে তাঁর সঙ্গে ছয় বা তার বেশি রিপাবলিকান সিনেটর ডুববেন। নির্বাচনে ট্রাম্পের পরাজয় অনিবার্য, এই বিবেচনা থেকে অনেক রিপাবলিকান সিনেটর প্রার্থী যুক্তি দেখানো শুরু করেছেন, হিলারি প্রশাসনকে ঠেকানোর একমাত্র উপায় হলো কংগ্রেসে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখা। অতিরিক্ত অর্থ এই কাজে ব্যয় করার সম্ভাবনা তাদের সে কাজকে সাহায্য করবে, তা বলাই বাহুল্য।