সিপার এয়ার সার্ভিস নিউইয়র্কে

সিলেটের ট্রাভেল এজেন্সি সিপার এয়ার সার্ভিস নিউইয়র্কে তাদের ব্যবসা শুরু করেছে। প্রবাসীবহুল অ্যাস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউয়ে চালু হওয়া এ বিমানের যাত্রীসেবা প্রতিষ্ঠান ভিন্নধর্মী যাত্রীসেবা প্রদান করছে। যাত্রীরা বিমানের টিকিট কিনতে পারছেন। পাশাপাশি বিমানযাত্রার পর দেশেও সেবা গ্রহণ করতে পারছেন।
অ্যাস্টোরিয়াস্থ সিপার এয়ার সার্ভিসের পরিচালক রাজীব আহমেদ এবং সাবের চৌধুরী। বয়সে তরুণ দুই পরিচালক প্রথম আলো উত্তর আমেরিকাকে জানান, বিমান যাত্রীরা শুধু টিকিট নিয়েই দেশে যাওয়া আসা করছেন। ট্রাভেল এজেন্সির এমন গড়পড়তা সার্ভিসের বাইরে তাঁরা নতুন সেবা সংযুক্ত করেছেন।
রাজীব আহমেদ এবং সাবের চৌধুরী জানান, দেশে বিমানবন্দরে নেমে যাত্রীরা অনেক সময় অমূলক হয়রানির শিকার হয়ে থাকেন। অনেক প্রবাসীর নিকটজন যাত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হতে পারেন না। তারা জানান, বর্তমান বাস্তবতায় অনেক প্রবাসীর দেশে বিমানবন্দরে উপস্থিত হওয়ার মতো কেউ থাকেন না। সিপার এয়ার সার্ভিস বিমানবন্দরে যাত্রী সেবা প্রদান করে থেকে। নামমাত্র ফি গ্রহণ করে বিমানবন্দরে সিপার এয়ার সার্ভিস বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীকে স্বাগত জানানোর ব্যবস্থা রেখেছে। পাশাপাশি বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতায় সিপার এয়ারের কর্মীরা যাত্রীকে সহযোগিতা করে। একইভাবে ফেরত যাত্রার সময়েও যাত্রীরা তাদের সেবা গ্রহণ করতে পারবেন বলে তাঁরা জানান। উত্তর আমেরিকা থেকে যে কোনো এয়ারলাইনসের টিকিট গ্রহণ এবং যাত্রীসেবা গ্রহণের জন্য ৭১৮৩৬১০৫১০ নম্বরে ফোন বা shiparusa@gmail. com এ যোগাযোগ করা যেতে পারে।