সিপার এয়ার সার্ভিসের সিইও সংবাদ সম্মেলন ডেকেছেন ১৯ মার্চ

বাংলাদেশে বিমানবন্দরে যাত্রীসেবার বেসরকারি প্রতিষ্ঠান সিপার এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সিপার আহমদ নিউইয়র্ক আসছেন। সংক্ষিপ্ত সফরে ১৭ মার্চ তিনি নিউইয়র্ক পৌঁছাবেন।
এখানে অবস্থানকালে সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন সিপার আহমদ। স্থানীয় সময় ১৯ মার্চ সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের খাবারবাড়ি রেস্তোরাঁর পালকি সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। সিলেট ওসমানী বিমানবন্দরে মিট, গ্রিট অ্যান্ড অ্যাসিস্ট সার্ভিস বা বিমান যাত্রীসেবা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এই কর্মকর্তা।
সিপার আহমদ এয়ারলাইনস ক্লাব অব সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সানিহিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান, সিলেট হোটেল অ্যান্ড গেস্টহাউস ওনার্স গ্রুপ এবং ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের সভাপতি। বিজ্ঞপ্তি