সিরিয়ায় বিমান হামলা চলবে: ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘নির্মম’ যুদ্ধ করার কথা ঘোষণা করেছেন। জিহাদি বলে পরিচয় দেওয়া আইএসের যোদ্ধাদের নির্মূল করতে সিরিয়ায় বিমান হামলা চালাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ইরাকে সেনা অভিযানও জোরদার করবেন।
আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, গতকাল বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধ শুরু করার পরিকল্পনা ও কৌশলের কথা তুলে ধরেন।
ওবামাকে বেশ গম্ভীর দেখা যায়। তিনি বলেন, ‘সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি কোনো দ্বিধা করব না।’